মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৮ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী

  • হালনাগাদ সময় : ১০:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

টেকনাফে যৌথ অভিযানকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত ওই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

পাশাপাশি মো. তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়া তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে সেনাবাহিনী

হালনাগাদ সময় : ১০:৫২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬