মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১০ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

  • হালনাগাদ সময় : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

রোববার (২২ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কানাডার ৬.৩ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্রুত বর্ধনশীল দ্বিপাক্ষিক সম্পর্ক যার পরিমাণ ২০২৫ সালে ৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে তাকে স্বাগত জানায়। তারা কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং শিক্ষার মতো খাতে বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার বিষয়ে একমত পোষণ করেন।

এছাড়া, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার ৭০০ মিলিয়ন ডলার সহায়তা, আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক রায় এবং এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে কীভাবে একে অপরের সঙ্গে ও অন্যান্য অংশীদারদের নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

এই সমাধানের মাধ্যমে পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গারা যেন নিরাপদে, স্বেচ্ছায়, স্থায়ীভাবে এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উভয় পক্ষ বাংলাদেশ ও কানাডার মধ্যে আসন্ন ষষ্ঠ দ্বিপাক্ষিক পররাষ্ট্র নীতি বিষয়ক পরামর্শ সভাকে স্বাগত জানায়, যা ঢাকায় অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই পরামর্শ সভায় পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের ভিত্তিতে কার্যকর ও সুনির্দিষ্ট ফলাফল অর্জনে উভয় পক্ষ সম্মত হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

24 November 2026

জ্বর ও নিম্ন রক্তচাপে অসুস্থ সামিরা খান মাহি, মিস ইউনিভার্স ফাইনালের আগের মহড়ায় অনুপস্থিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

হালনাগাদ সময় : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬