প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। নির্ধারিত এই বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এনসিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর তার সঙ্গে সাক্ষাৎ করবে দলটির প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে এনসিপি। দলটি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়াকে জাতীয় ঐক্যের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।






















