কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার জামালপুর ৩৫ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

























