মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫১ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিরপুরে বাসে অগ্নিসংযোগের মামলায় যুব মহিলা নেত্রী পাপিয়া কারাগারে

  • হালনাগাদ সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. খালিদুর আশিক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২২ নভেম্বর রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে মিরপুর-১ ছাপারখানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে স্থানীয় ফুটওভারব্রিজের নিচে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাসের সিট, ফ্যান ও জানালার কাচ পুড়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরস্পর যোগসাজশে বাসটিতে অগ্নিসংযোগ করেন। এতে যাত্রীদের হত্যা ও গুরুতর আহত করার চেষ্টার পাশাপাশি সরকারবিরোধী স্লোগান ও সমাবেশের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ড: পুড়েছে গুরুত্বপূর্ণ নথি, তদন্তে দুই কমিটি

22 November 2026

দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিরপুরে বাসে অগ্নিসংযোগের মামলায় যুব মহিলা নেত্রী পাপিয়া কারাগারে

হালনাগাদ সময় : ০৮:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬