মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩০ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দিনাজপুরে দুই দিনে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত

  • হালনাগাদ সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় দিনাজপুরে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। মেঘাচ্ছন্ন আকাশ ও থেমে থেমে বৃষ্টিপাতের ফলে জেলায় শীতের আমেজ বেড়েছে। গত ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

রোববার (২২ নভেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক তাপমাত্রা হ্রাস পেয়েছে।

তিনি আরও জানান, ২০ নভেম্বর সকাল থেকে ২২ নভেম্বর সকাল পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টিপাত হয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বৃষ্টির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

26 November 2026

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরে দুই দিনে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত

হালনাগাদ সময় : ১২:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬