মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২০ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান: ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের বীজ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের বীজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল জেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেড়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে ধামেরঘাট বিওপির হাবিলদার মোহাম্মদ জহুরুল ইসলামের নেতৃত্বে টহল দলটি শ্যামেরডাংগা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে লাহিড়ীপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বীজ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

26 November 2026

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান: ৩৫০ প্যাকেট লাল পুঁইশাকের বীজ উদ্ধার

হালনাগাদ সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬