মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২০ পূর্বাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হস্তান্তরের আগেই মাদ্রাসা ভবনে ফাটল, নির্মাণমান নিয়ে ক্ষোভ

  • হালনাগাদ সময় : ০৩:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনে ফাটলসহ নানা ত্রুটি দেখা দিয়েছে। ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা না হলেও মেঝে, বারান্দা ও প্রবেশমুখসহ অন্তত ২০টি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে এবং দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই ভবনটি হস্তান্তরের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণের জন্য ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়। দরপত্রে ৫ শতাংশ কমে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হন ঠিকাদার।

অভিভাবক খাইরুল ইসলাম বলেন, “নতুন ভবন নির্মাণের পরপরই এমন ফাটল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা চাই ভবনটি হস্তান্তরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এর গুণগত মান কারিগরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে।”

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, তালিকায় পঞ্চম অবস্থান

26 November 2026

বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনাকে ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চলছে: ডেপুটি স্পিকার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হস্তান্তরের আগেই মাদ্রাসা ভবনে ফাটল, নির্মাণমান নিয়ে ক্ষোভ

হালনাগাদ সময় : ০৩:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬