মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৬ অপরাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজন আহত

  • হালনাগাদ সময় : ১২:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে তারাপুর ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম আজাদসহ তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতার বাবা আবু তালেব বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী আবু তালেব উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিজামখাঁ মৌজায় ১২ শতক জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আবু তালেব। গত ১৫ নভেম্বর সকালে তিনি তার দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম আজাদকে নিয়ে জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আবু তালেবের দুই ছেলে ও নাতনি সুমাইয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে মামলার প্রধান আসামি আইয়ুব আলীর বাড়িতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে অপর অভিযুক্তরা দাবি করেছেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মদপানের পর অসুস্থ: দুজনের মৃত্যু, লাইফ সাপোর্টে একজন

23 November 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতায় শিথিলতা, বাড়ল ১৮০ আসন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ চারজন আহত

হালনাগাদ সময় : ১২:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬