মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাহরাইনে ইরানের হামলা, শিল্পকারখানায় অগ্নিকাণ্ড

  • হালনাগাদ সময় : ০৯:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় স্থাপনাটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার গভীর রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছেন। তবে নিরাপত্তার স্বার্থে হামলার শিকার স্থাপনাটির নাম বা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করেছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে, যা সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত ঘটায়। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা বেড়েছে এবং বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাহরাইনে ইরানের হামলা, শিল্পকারখানায় অগ্নিকাণ্ড

হালনাগাদ সময় : ০৯:১৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬