মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০০ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শাহজালাল বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

  • হালনাগাদ সময় : ১০:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার সকালে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার সবুজ চ্যানেলে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন।

আটক যাত্রীর নাম মোহাম্মদ রুহুল আমিন। তিনি দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজ চ্যানেলে আগে থেকেই সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যান করার পাশাপাশি শরীরে অবৈধ কিছু লুকানো রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী তার শরীরে স্বর্ণের বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার উপস্থিতিতে তার শরীর থেকে আঠালো ফিতায় মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস হলের টেবিলে সবার সামনে আঠালো ফিতা খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহজালাল বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

হালনাগাদ সময় : ১০:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬