মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:১৫ অপরাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর: কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

  • হালনাগাদ সময় : ১১:৫৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরের ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০৩৫ সালের মধ্যেই বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্মে পরিণত হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস

19 November 2026

শাকিবের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? জল্পনা তুঙ্গে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল সাগর: কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

হালনাগাদ সময় : ১১:৫৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬