প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন।
এরপর তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি নিয়ে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শিক্ষা ও স্থানীয় উন্নয়নমূলক এসব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।























