ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের নাগরিকদের সহায়তায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালীয় সমাজে সাংস্কৃতিকভাবে মিশে গেছেন এবং ইতালির অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোমের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশি অভিবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য তাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সেদেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং একই সাথে দেশে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন। তারা এখন এখানকার সমাজে সাংস্কৃতিকভাবে একীভূত হয়ে গেছেন। ইতালির অনেক নামকরা রেস্টুরেন্টের শেফ এখন বাংলাদেশি।

রোমের মেয়র গুয়ালতিয়েরি নিজেও রোমের বহুসাংস্কৃতিক পরিবেশে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি অধ্যাপক ইউনূসকে তার অফিসে উষ্ণ অভ্যর্থনা জানান। মেয়র ড. ইউনূসকে ঐতিহাসিক রোমান সিনেট এবং আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি সংক্ষিপ্ত প্রদর্শনী করান।

দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার গুরুত্বের ওপর জোর দেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ইতালির প্রধানমন্ত্রীর ভবিষ্যতে বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও তারা কথা বলেন।

সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

বাংলাদেশের নাগরিকদের সহায়তায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

আপডেট সময় : ১২:২৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫