মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৯ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে অটোরিকশাচালক শিহাব হত্যায় গ্রেপ্তার ১

  • হালনাগাদ সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক শিহাব রানা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি দল। গ্রেপ্তারকৃত মো. হাবিবুল বাশার শিমুল (২০) গোদাগাড়ীর লস্করহাটি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে এসআরবি-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ হন শিহাব। পরদিন তার মা থানায় জিডি করেন। ৩১ অক্টোবর কলিপুর গ্রামে ধানখেতে তার মরদেহ উদ্ধার করা হয়, তবে অটোরিকশাটি পাওয়া যায়নি। এর আগে এই মামলায় মেজ বাবু নামে অপর এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে অটোরিকশাচালক শিহাব হত্যায় গ্রেপ্তার ১

হালনাগাদ সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬