মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১০ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় ১০ বছরের শিশুর বাল্যবিবাহ, নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৩:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করার অভিযোগ উঠেছে স্থানীয় নিকাহ রেজিস্ট্রার মাওলানা আলাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যসচিব ফাতেমা জোহরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় এই বাল্যবিবাহ সম্পন্ন হয়। নিকাহ রেজিস্ট্রার মাওলানা আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং ২ হাজার টাকা ফি গ্রহণ করেন। এ সময় বর ও কনে উভয়ের বয়স পূর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে নকল রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর নেওয়া হয়।

বাল্যবিবাহের শিকার শিশুটি স্থানীয় বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নির্দেশে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাতক্ষীরায় ১০ বছরের শিশুর বাল্যবিবাহ, নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ

হালনাগাদ সময় : ০৩:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬