ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬, লালবাগ বিভাগ ৬০, ওয়ারী বিভাগ ৪৮, মতিঝিল বিভাগ ৫২, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১৪, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৫৫, এসআরইউ এক এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, সাতটি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


























