মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪০ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঢাকার আদালত থেকে পলায়ন: নেত্রকোনায় গ্রেফতার হত্যা মামলার আসামি

  • হালনাগাদ সময় : ০৩:২৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকার আদালত থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যাওয়া পোশাকশ্রমিক আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনার পূর্বধলা থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউসারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউসার মিয়া পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখানে পোশাকশ্রমিক আলো আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫

13 November 2026

দক্ষিণ কোরিয়ার রূপকথার মতো অপরূপ ‘বেগুনি দ্বীপ’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকার আদালত থেকে পলায়ন: নেত্রকোনায় গ্রেফতার হত্যা মামলার আসামি

হালনাগাদ সময় : ০৩:২৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬