মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৯ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মান্নাতের অন্দরমহল: শাহরুখের সংসারে গৌরী খানের একচ্ছত্র আধিপত্য

  • হালনাগাদ সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বলিউডের সুপারস্টার শাহরুখ খান পর্দায় দাপট দেখালেও, নিজের বাড়ি ‘মান্নাত’-এ তাঁর কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা জানান, তাঁর বিলাসবহুল এই আবাসনের অন্দরসজ্জা থেকে শুরু করে ওয়াইফাই সংযোগ—সবকিছুর নিয়ন্ত্রক তাঁর স্ত্রী গৌরী খান।

দুবাইয়ে এক অনুষ্ঠানে নির্মাতা করণ জোহরের সঞ্চালনায় শাহরুখ রসিকতা করে বলেন, মান্নাত আসলে গৌরী খানের রাজত্ব। সেখানে ঘরের রং, আসবাব, সিঁড়ি কিংবা ঝাড়বাতি—কোনো কিছু নিয়েই তাঁর মতামত দেওয়ার সুযোগ নেই। তিনি কেবল গৌরীর সাজানো বাড়ির প্রশংসা করার সুযোগ পান।

শাহরুখ আরও বলেন, ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর নিজের একটি বাড়ি ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। তাই মান্নাতের প্রতিটি কোণ তাঁর কাছে আবেগের জায়গা। বাইরের সব ক্লান্তি ভুলে তিনি এখানেই শান্তি খুঁজে পান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’!

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মান্নাতের অন্দরমহল: শাহরুখের সংসারে গৌরী খানের একচ্ছত্র আধিপত্য

হালনাগাদ সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬