মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৪ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু

  • হালনাগাদ সময় : ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন।

বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডের একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

নিহত তিন বাংলাদেশি হলেন— মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।

খবরে বলা হয়, ওই প্রতিষ্ঠানে শ্রমিকেরা কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকারের ৪১টি কাচের পাতযুক্ত একটি ভারী বাক্স নামাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত পুরো বাক্সটি উল্টে তাদের ওপর এসে পড়ে। এতে ভারী কাচের পাতের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শ্রম মন্ত্রণালয় ও দেশটির পুলিশ নিরাপত্তার নিয়মাবলী সঠিক ছিল কি না তা জানতে তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু

হালনাগাদ সময় : ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬