মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৫৭ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: ডা. শফিকুর রহমান

  • হালনাগাদ সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করেছিল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে এক আলোচনাসভায় অংশ নিয়ে তিনি বলেন, যেকোনো স্বৈরাচার ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলাই বিপ্লব ও সংহতি দিবসের আসল বার্তা। জনগণের মতামত ও অধিকার উপেক্ষা করে কোনো সরকার স্থায়ী হতে পারে না।

বর্তমান সংসদীয় কার্যক্রম ও রাজনীতির নানা দিক তুলে ধরে তিনি বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন। জামায়াত আমির দাবি করেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং জনগণের অধিকার রক্ষায় তার দল রাজপথে সোচ্চার থাকবে।

এছাড়াও তৎকালীন সরকারের নানা কর্মকাণ্ড ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে সবসময় বিরোধীদের দমন ও অন্যায্য পন্থায় ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: ডা. শফিকুর রহমান

হালনাগাদ সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬