মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৭ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল, আবেদন শুরু

  • হালনাগাদ সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বোয়েসেলের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন ধরা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

চাকরিতে আবেদনের জন্য বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীদের চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। সপ্তাহে ছয় দিন এবং দৈনিক আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকবে। মূল বেতনের পাশাপাশি ওভারটাইম, আবাসন সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াত সুবিধা নিয়োগকারী কোম্পানি বহন করবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের অফিসিয়াল লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক পর্যায়ে সফটওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হবে। পরবর্তীতে তাঁদের কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ। বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, এই নিয়োগ কার্যক্রমে কোনো অভিবাসন ব্যয় নেই। ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা আর্থিক লেনদেনের সাথে না জড়াতে প্রার্থীদের সতর্ক করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

06 November 2026

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল, আবেদন শুরু

হালনাগাদ সময় : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬