মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৩ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

  • হালনাগাদ সময় : ১০:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা টানা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার ও আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন স্থানীয় বাসিন্দা, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। আগুনে কাঠের দোকান ও ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কাঠ ও টিনের অবকাঠামো হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তা ছাড়া তীব্র পানির সংকটের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুনে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি টমটম অটোরিকশাও পুড়ে গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

06 November 2026

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

হালনাগাদ সময় : ১০:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬