মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৯ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

  • হালনাগাদ সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ষষ্ঠ পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই নির্দেশনা প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সম্মেলনে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় সংকটে আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বর্তমান সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে সততা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

হালনাগাদ সময় : ১২:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬