জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু ডংইউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৩ অক্টোবর) রোমে সংস্থাটির সদর দপ্তরে তাদের এই বৈঠক হয়। এফএও সদর দপ্তরে পৌঁছানোর পর মহাপরিচালক কু ডংইউ প্রধান ফটকে এসে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে রোমে অবস্থান করছেন। গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে তিনি রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
রিপোর্টারের নাম 



















