মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৫ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

  • হালনাগাদ সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষায় গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনতে নতুন মনিটরিং নীতিমালা প্রণয়ন এবং পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পাঠদানের মান ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে নতুন মনিটরিং ব্যবস্থার আওতায় নিবিড় তদারকি করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতাভিত্তিক আনন্দময় শিখন নিশ্চিত করতে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে।

তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কারিকুলামে শিখন ঘণ্টার বৈষম্য দূর করা, পাঠদান উপকরণ বয়সোপযোগী করা এবং নৈতিক শিক্ষা ও খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরকালে প্রতিমন্ত্রী বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে এবং আগামী বছরের মধ্যে তা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আট বছর পর সাফ ফুটবল টুর্নামেন্ট: বাংলাদেশ কি প্রস্তুত?

04 November 2026

সাভারে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: পুড়ল ওসির গাড়ি, আহত অর্ধশতাধিক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা ও পরিমার্জিত কারিকুলাম আসছে: ববি হাজ্জাজ

হালনাগাদ সময় : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬