মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাংলাদেশ-পাকিস্তানের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়নে নতুন দৃষ্টান্ত গড়তে পারে: অর্থ উপদেষ্টা

  • হালনাগাদ সময় : ০৩:১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা দক্ষিণ এশিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, অর্থনৈতিক লক্ষ্য অর্জনে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার জোরালো পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

সোমবার (২ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট (এসডিপিআই) আয়োজিত ২৯তম টেকসই উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী সেশনে ‘গেস্ট অব অনার’ হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে যুক্ত করে একটি সমন্বিত আঞ্চলিক উৎপাদন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে এমন বিনিয়োগ উৎসাহিত করা উচিত যা স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখে।

তিনি আরও উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বর্তমান জিডিপির প্রায় ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। বিশ্ব অর্থনীতির নানা ধাক্কা সামলে উঠতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক উৎপাদন নেটওয়ার্ক জোরদার করা অত্যন্ত জরুরি।

সামাজিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে উপদেষ্টা বলেন, সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

চার দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তান সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল। এতে চীন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩০০ উন্নয়ন বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। পরে উপদেষ্টা ইসলামাবাদে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি একটি চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল

03 November 2026

ইউনিয়ন পরিষদে দফাদারের নতুন নাম হলো ‘গ্রাম পুলিশ প্রধান’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশ-পাকিস্তানের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়নে নতুন দৃষ্টান্ত গড়তে পারে: অর্থ উপদেষ্টা

হালনাগাদ সময় : ০৩:১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬