মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক

  • হালনাগাদ সময় : ০৩:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে পরিচয়পত্র (আইডি কার্ড) রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তিরা এবং এককালীন পাসের (ওটিপি) মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সবার পরিচয়পত্র দৃশ্যমান স্থানে রাখা জরুরি।

এতে আরও বলা হয়, সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলকভাবে তাঁদের প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে রাখতে হবে।

এ বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিবদের অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল

03 November 2026

ইউনিয়ন পরিষদে দফাদারের নতুন নাম হলো ‘গ্রাম পুলিশ প্রধান’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক

হালনাগাদ সময় : ০৩:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬