মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৩ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: সংবিধান সংশোধন কমিটি

  • হালনাগাদ সময় : ০৩:১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জুলাই সনদের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক বিরোধী দল বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই সনদের ৬(ক) ধারা অনুযায়ী সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার কার্যকর করার বিষয়ে সব রাজনৈতিক দলই পূর্বে সম্মতি ও স্বাক্ষর দিয়েছিল।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্তকরণ, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের পূর্ণ আইনি সুরক্ষা নিশ্চিত করা, ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন এবং জুলাই সনদের টেকসই বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং কমিটির সদস্যদের সাথে মতামত বিনিময় করেন। এতে নারী ও শিশুদের সুরক্ষাকবচ তৈরির বিষয়টিও প্রাধান্য পায়।

বিশেষ কমিটির পক্ষ থেকে বলা হয়, দেশের ইতিহাসজুড়ে তরুণ ও ছাত্র সমাজই রূপান্তরের নেতৃত্ব দিয়েছে। তাদের অবদানের কথা স্মরণ করে এক জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নে সরকার বদ্ধপরিকর। বৈঠকে উপস্থিত ছাত্র প্রতিনিধিরা সরকারের সংস্কার উদ্যোগের প্রতি আস্থা প্রকাশ করেন।

বৈঠকে বিশেষ কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ ছাড়া সংসদ সচিবালয় ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত: রণধীর জয়সওয়াল

03 November 2026

ইউনিয়ন পরিষদে দফাদারের নতুন নাম হলো ‘গ্রাম পুলিশ প্রধান’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: সংবিধান সংশোধন কমিটি

হালনাগাদ সময় : ০৩:১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬