মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২১ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কাঁঠালিয়ায় পরিবেশের ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

  • হালনাগাদ সময় : ১০:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়া ব্রিক ফিল্ড (কেবিএফ) নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড় কাঁঠালিয়া গ্রামে কেবিএফ ব্রিকস ফিল্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল মাহমুদ ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা। এসময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, পরিবেশের ক্ষতি করার দায়ে ইটভাটার চিমনি ও চুলা ভেঙে পুরোপুরি অকার্যকর করা হয়েছে। পরিবেশ রক্ষার্থে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাঁঠালিয়ায় পরিবেশের ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

হালনাগাদ সময় : ১০:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬