মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২২ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মৌসুমীর জন্মদিনে ভক্তদের কাছে ওমর সানীর ভিন্নধর্মী ‘উপহার’ আবদার

  • হালনাগাদ সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন উপলক্ষে কোনো জাঁকজমকপূর্ণ উপহার নয়, বরং ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এক অভিনব আবদার জানিয়েছেন তাঁর স্বামী, জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের অনুসারী সংখ্যা ১০ লাখে (১ মিলিয়ন) পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, ‘১ মিলিয়ন, ইনশাআল্লাহ আর কয়েকটা দিন বাকি। আগামীকাল মৌসুমীর জন্মদিন। সবাই মিলে কালকেও করতে পারেন ওয়ান মিলিয়ন আমার এই আইডির। মাই প্লেজার।’ অভিনেতার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী, অন্যদিকে ওমর সানী অবস্থান করছেন দেশেই। ভৌগোলিক দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে কার্পণ্য করেন না এই তারকা দম্পতি।

১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। নব্বইয়ের দশকে প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। দীর্ঘ ক্যারিয়ারে ‘দোলা’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘আম্মাজান’, ‘মেঘলা আকাশ’সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাণ করেছেন ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ সিনেমা দুটি। ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মৌসুমীর জন্মদিনে ভক্তদের কাছে ওমর সানীর ভিন্নধর্মী ‘উপহার’ আবদার

হালনাগাদ সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬