মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৬ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইলন মাস্কের ৫ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত যান ছিল: রণবীর কাপুর

  • হালনাগাদ সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আধুনিক প্রযুক্তির যুগে উড়ন্ত গাড়ি নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই প্রাচীন ভারতীয় পৌরাণিক এক যানের প্রসঙ্গ টেনে ভিন্ন মাত্রা যোগ করলেন বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর দাবি, বর্তমান সময়ে ইলন মাস্কের মতো উদ্যোক্তাদের মাথায় উড়ন্ত গাড়ির ধারণা আসার প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে এমন যান ছিল। এ ক্ষেত্রে তিনি রামায়ণে উল্লেখিত ‘পুষ্পক বিমান’-এর উদাহরণ টানেন।

সম্প্রতি নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে অংশ নিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রণবীর। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে সহশিল্পী যশ, রবি দুবে, রাকুল প্রীত সিং এবং পরিচালক নিতেশ তিওয়ারিও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারে রামায়ণের পৌরাণিক অস্ত্র ও অত্যাধুনিক উপকরণের কথা উঠলে রণবীর বলেন, আধুনিক প্রযুক্তিতে যা আজ উদ্ভাবন বলে মনে হচ্ছে, পৌরাণিক ভারতে তা কয়েক হাজার বছর আগেই কল্পিত বা উপস্থিত ছিল। তাঁর মতে, পুষ্পক বিমান সেই ধারণারই অনন্য নিদর্শন।

এদিকে সিনেমাটিতে পুষ্পক বিমানের দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ দুই বছর সময় লেগেছে বলে জানান পরিচালক নিতেশ তিওয়ারি। গ্রাফিক্স ও নকশার পরিবর্তনের কারণে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও বারবার বদল আনতে হয়েছে।

বিশাল বাজেটের এই সিনেমায় শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে কন্নড় সুপারস্টার যশকে। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। চলতি বছরের ৫ নভেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইলন মাস্কের ৫ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত যান ছিল: রণবীর কাপুর

হালনাগাদ সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬