মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৫ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ সিনেমার প্রথম গান

  • হালনাগাদ সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন আসন্ন ‘কিং’ সিনেমার নির্মাতারা। জন্মদিনের দিনেই মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’। রোমান্টিক ঘরানার এই গানে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। তবে গানটিতে ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের যৌথ উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছে।

শচীন-জিগারের সুরে নির্মিত গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়। দীর্ঘদিন পর রোমান্টিক আবহে শাহরুখের উপস্থিতি এবং অরিজিৎ-এড শিরানের গায়কির সমন্বয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

গানের কিছু দৃশ্যে শাহরুখ ও দীপিকার রোমান্টিক রসায়ন দর্শকদের তাদের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’-এর কথা স্মরণ করিয়ে দেয়। এছাড়া গানে শাহরুখের সুঠাম শারীরিক গঠন এবং তার একটি বিশেষ সংলাপ ‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’ অর্থাৎ ‘আমি খুনি নই, প্রেমিক’ ভক্তদের নজর কেড়েছে।

এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলও বিশেষ আয়োজন করে। মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণায় বিশেষ স্থাপনা প্রদর্শন করা হয়, যা গভীর রাতে গাড়ি চালিয়ে দেখতে যান অভিনেতা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই প্রদর্শনীর ছবি শেয়ার করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিষেক বচ্চন, রানী মুখার্জি এবং সুহানা খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শাহরুখ খানের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ সিনেমার প্রথম গান

হালনাগাদ সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬