মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৪ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে ঝুট গুদামে আগুন, যানজটে উল্টো পথে পৌঁছাল ফায়ার সার্ভিস

  • হালনাগাদ সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের মধ্যে একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার গুদামে এই আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হলেও শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধার মুখে পড়ে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাহারায় মহাসড়কের বিপরীত দিক (উল্টো পথ) দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি দুটি ঘটনাস্থলে পৌঁছায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম জানান, ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবরে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। তবে শ্রমিক বিক্ষোভের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় গাড়ি দুটি আটকে যায়। পরবর্তীতে বিজিবির সহযোগিতায় উল্টো পথ দিয়ে গাড়িগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী নিহত, আহত দুই

02 November 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কালিয়াকৈরে ঝুট গুদামে আগুন, যানজটে উল্টো পথে পৌঁছাল ফায়ার সার্ভিস

হালনাগাদ সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬