মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৬ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ১৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি

  • হালনাগাদ সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে ১ হাজার ৮১০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন অমান্য করায় বিভিন্ন ট্রাফিক বিভাগ এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, মতিঝিল বিভাগে সর্বোচ্চ ৪১৩টি, উত্তরায় ৩০৪টি, গুলশানে ৩০৩টি এবং মিরপুর বিভাগে ২৮৪টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া লালবাগে ১৮১টি, ওয়ারীতে ১৬৭টি, তেজগাঁওয়ে ৯৫টি এবং রমনা বিভাগে ৬৩টি মামলা রেকর্ড করা হয়।

অভিযান চলাকালে ট্রাফিক আইন ভঙ্গ ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ট্রাফিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩৮১টি গাড়ি রেকারিংয়ের আওতায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হ্যালোইনে শ্রীদেবীর কালজয়ী ‘নাগিন’ রূপে হাজির হলেন জাহ্নবী

01 November 2026

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে বন্ধ তিন মেট্রো স্টেশন, গঠিত হলো মজুরি বোর্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ১৮১০ মামলা, ডাম্পিং ৪৯৮ গাড়ি

হালনাগাদ সময় : ০৬:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬