মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৯ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

  • হালনাগাদ সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অর্থায়ন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ নভেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চার দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, মামলায় গ্রেপ্তার অপর আসামি লে. (অব.) কাজী গুলশান আরা ও লে. কর্নেল (অব.) দেবাশীষকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ নামের প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, আসামি সরকারবিরোধী বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ, পুলিশ হত্যার পক্ষে প্রচার এবং দেশি-বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমাম হোসাইন জাবেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের জন্য ইসলামি বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হলো তুর্কিস্তান

02 November 2026

শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণের দাবি সাইফুল হকের

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড

হালনাগাদ সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬