দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৬৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫০ টাকা।
রোববার সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৯ বিজিবির অধীনস্থ রুদ্রানী, বিরামপুর ও কাটলা স্থায়ী বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবির এই কঠোর নজরদারি ও পেশাদার অভিযান অব্যাহত থাকবে।
























