মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৯ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে আটক ৫০৫, মামলা ১৯টি

  • হালনাগাদ সময় : ০২:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দায়ের করা হয়েছে ১৯টি মামলা।

রবিবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮ জন, লালবাগ বিভাগ থেকে ৫৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ১২৭ জন, গুলশান বিভাগ থেকে ৫০ জন, উত্তরা বিভাগ থেকে ৬৭ জন এবং গোয়েন্দা শাখা (ডিবি) ৭ জনকে আটক করেছে।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানকালে এক ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা জটিলতায় ইউরোপের স্বপ্নভঙ্গ: গ্রিসে চাকরির সুযোগ হারাচ্ছেন বাংলাদেশিরা

01 November 2026

জনগণের ন্যায্য দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে আটক ৫০৫, মামলা ১৯টি

হালনাগাদ সময় : ০২:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬