মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৩ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খিলক্ষেতে বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

  • হালনাগাদ সময় : ০৮:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া ফ্ল্যাটে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এ ঘটনার ফলে জনমনে পুলিশ বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা গত ২৫ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন সময়ে এই পুলিশ কর্মকর্তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে গত ১৯ অক্টোবর ভোরে খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন ফ্ল্যাটে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন বলে জানা যায়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত জহিরকে প্রথমে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার এ ধরনের আচরণকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি হিসেবে উল্লেখ করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’-এর দায়ে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খিলক্ষেতে বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

হালনাগাদ সময় : ০৮:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬