মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৫২ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘সারাদেশের মোট হত্যাকাণ্ডের অর্ধেকই ঘটে নরসিংদীতে’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

  • হালনাগাদ সময় : ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নরসিংদীকে অন্যতম অপরাধপ্রবণ জেলা হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মোট হত্যাকাণ্ডের প্রায় অর্ধেকই ঘটে থাকে নরসিংদী জেলায়।

শনিবার (৩১ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা প্রদানে বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ বলেন, জেলার বিশেষ করে রায়পুরা উপজেলা এবং বিস্তীর্ণ চরাঞ্চল অপরাধের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল।

নিজের পূর্ববর্তী প্রশাসনিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে নরসিংদী সদর উপজেলার আলোকবালী চরাঞ্চলে নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে ব্যাপক সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। একইভাবে রায়পুরাতেও সংঘাতের ঘটনা অহরহ ঘটছে। এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।

পুলিশ বাহিনীর দায়িত্ব নিয়ে তিনি বলেন, পুলিশকে বহুমুখী কাজে ব্যস্ত থাকতে হয়। সরকারের পক্ষ থেকে অর্পিত নতুন দায়িত্বগুলোর পাশাপাশি নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের প্রতিনিয়ত চাপের মুখে কাজ করতে হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘সারাদেশের মোট হত্যাকাণ্ডের অর্ধেকই ঘটে নরসিংদীতে’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

হালনাগাদ সময় : ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬