মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৭ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৌদি আরবে ঘন কুয়াশা ও ভারী বৃষ্টির শঙ্কা: রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি

  • হালনাগাদ সময় : ০১:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি অঞ্চলে ‘রেড’ ও ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করেছে সংস্থাটি।

রোববার এক বিশেষ বার্তায় এনসিএম জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশের কয়েকটি এলাকায় দৃষ্টিসীমা কমে আসায় তীব্র কুয়াশার কারণে দুটি লাল সতর্কতা জারি করা হয়েছে। একই প্রদেশের অন্যান্য কিছু এলাকায় জারি রয়েছে কমলা সতর্কতা। মূলত রেড অ্যালার্ট আবহাওয়াজনিত চরম বিপদের আশঙ্কা নির্দেশ করে এবং অরেঞ্জ অ্যালার্ট সম্ভাব্য বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস দেয়।

পূর্বাভাস অনুযায়ী, নর্দার্ন বর্ডার, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের জন্য কমলা সতর্কতা বলবৎ রয়েছে।

এছাড়া রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় তীব্র বাতাসের কারণে ধুলা ও বালুঝড় সৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বর্ষণের ফলে পাহাড়ি ও নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৌদি আরবে ঘন কুয়াশা ও ভারী বৃষ্টির শঙ্কা: রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি

হালনাগাদ সময় : ০১:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬