মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৮ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জে দোকান ও প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ

  • হালনাগাদ সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈতৃক জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর করার অভিযোগ উঠেছে মো. সফি উল্যাহ চৌধুরী (৭০) নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নূর নবী (৬০)। প্রতিকার চেয়ে তিনি কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় ১৩ নম্বর চরপার্বতী মৌজার সিএস ৯৯১ নম্বর খতিয়ানের ১২০৮ নম্বর দাগের জমিতে নূর নবী ও তাঁর ভাই-বোনেরা পৈতৃক সূত্রে পাঁচ শতাংশ ভূমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার বেলা ১১টার দিকে সফি উল্যাহ চৌধুরী অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে দলবলসহ ওই জমিতে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা জমিতে থাকা দোকানঘর ও সীমানাপ্রাচীর গুঁড়িয়ে দেন। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। পরবর্তীতে অভিযুক্তরা সেখানে মাটি ভরাট করে জোরপূর্বক চলাচলের পথ তৈরির চেষ্টা চালান। নূর নবী ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে জানানো হয়।

ভুক্তভোগী নূর নবী বলেন, পৈতৃক সম্পত্তি বেদখল করতেই এমন তাণ্ডব চালানো হয়েছে। স্থানীয়দের পরামর্শে তিনি প্রশাসনের শরণাপন্ন হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে সফি উল্যাহ চৌধুরী জানান, অভিযোগটি ভিত্তিহীন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনি বিষয়টি স্পষ্ট করবেন।

এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কোম্পানীগঞ্জে দোকান ও প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ

হালনাগাদ সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬