মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৬ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানা ভ্রমণ: সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগ চট্টগ্রাম জেলা প্রশাসনের

  • হালনাগাদ সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেলনা প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের ব্যতিক্রমী সুযোগ পাচ্ছিল শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের জমা দেওয়া সেই প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইকেল) করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং সংস্থার কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির পাশাপাশি নগরের প্লাস্টিক দূষণ কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সহায়তায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পায়। এখন সেই প্লাস্টিক বর্জ্য বাণিজ্যিকভাবে পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব শিল্প তৈরিতে কাজে লাগানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’— ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার

31 October 2026

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্লাস্টিক জমা দিয়ে চিড়িয়াখানা ভ্রমণ: সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহারের উদ্যোগ চট্টগ্রাম জেলা প্রশাসনের

হালনাগাদ সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬