মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৩ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জনগণ অতিষ্ঠ হলে বিএনপি সরকারকে লাল কার্ড দেখাবে: মিয়া গোলাম পরওয়ার

  • হালনাগাদ সময় : ১০:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জনগণ অতিষ্ঠ হয়ে উঠলে বিএনপি সরকারকেই লাল কার্ড দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, উনারা কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের ধোঁয়া তুলে জনগণকে বিভ্রান্ত করেছিলেন। কিন্তু মানুষ অতিষ্ঠ হলে তাদের কাছে থাকা লাল কার্ডই আপনাদের দেখিয়ে দেবে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি। সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সচিবালয় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত লুটপাট ও ভাগাভাগি করতে গিয়ে জাতির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, গণভোট মেনে নিলে আপনি কর্তৃত্ববাদী শাসনের সুযোগ পাবেন না, সে কারণেই আপনি গণভোট মানতে রাজি হচ্ছেন না। অথচ নির্বাচনী প্রচারে তিনিও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি ও সড়ক অবরোধ

01 November 2026

হাকিমপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, আত্মনির্ভরশীলতায় গুরুত্বারোপ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জনগণ অতিষ্ঠ হলে বিএনপি সরকারকে লাল কার্ড দেখাবে: মিয়া গোলাম পরওয়ার

হালনাগাদ সময় : ১০:০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬