মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২২ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত ৩

  • হালনাগাদ সময় : ১২:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম শাখচূড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় গলাকাটা বাজারে স’মিল ও ফার্নিচারের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জহিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক ইলিয়াস ও তাঁর দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা জটিলতায় ইউরোপের স্বপ্নভঙ্গ: গ্রিসে চাকরির সুযোগ হারাচ্ছেন বাংলাদেশিরা

01 November 2026

জনগণের ন্যায্য দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠ ব্যবসায়ী নিহত, আহত ৩

হালনাগাদ সময় : ১২:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬