মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৯ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

  • হালনাগাদ সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন।

বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, মঙ্গলবার রাতে কারখানার ডিউটি শেষে আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের পাশের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, নিহতের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছিনতাইকারীর আঘাতেই তার মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে শেষ হচ্ছে ঐতিহাসিক গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ: পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ঢাকা-দিল্লি

28 October 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

হালনাগাদ সময় : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬