মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

  • হালনাগাদ সময় : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আংশিকভাবে শুরু হয়েছে একাডেমিক কার্যক্রম। বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও বাকি ১১টি বিভাগে কোনো শিক্ষা কার্যক্রম চলেনি।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ বিরতির পর শুরু হওয়া ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ কম। রুটিন অনুযায়ী ল্যাব ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে তা স্থগিত রাখা হয়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী জানান, কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাস হলেও বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারিত ল্যাব ক্লাসটি স্থগিত করা হয়েছে।

বিভাগীয় প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, ২১, ২২ ও ২৩ ব্যাচের ক্লাস রুটিন অনুযায়ী নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। আগামী দিনগুলোতে উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে আংশিক ক্লাস শুরু হলেও উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলা আন্দোলনের সমাধান এখনো মেলেনি। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, ক্লাস চলার পাশাপাশি দাবি আদায়ে তাদের কর্মসূচিও চলবে। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডের আয় ৪৮ বিলিয়ন ডলার, বাংলাদেশের ৪৮৮ মিলিয়ন: পর্যটনে আকাশ-পাতাল ব্যবধান

28 October 2026

সিবিআই কর্মকর্তার লুকে চমক দিলেন সাই পল্লবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৩৬ দিন পর চুয়েটে আংশিক ক্লাস শুরু, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

হালনাগাদ সময় : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬