মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভালুকায় চুল কাটার টাকা চাওয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

  • হালনাগাদ সময় : ০৯:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেন (২৬) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সেখানে অপূর্ব হেয়ার ড্রেসার নামে একটি সেলুন পরিচালনা করতেন। অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম নেশার জন্য প্রায়ই রবেন্দ্রের কাছে টাকা চাইতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না তিনি। টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

মঙ্গলবার সন্ধ্যায় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী সূচিত্রা বলেন, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। সেলুনে চুল কাটিয়েও টাকা দিতেন না। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। ওই বিরোধের জেরেই তাঁর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে দাবি সূচিত্রার।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভালুকায় চুল কাটার টাকা চাওয়ায় নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

হালনাগাদ সময় : ০৯:২০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬