মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

  • হালনাগাদ সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টারগুলোতে এই পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা দ্রুতই মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকায় থাকা অনুমোদন নিশ্চিত হওয়ার পরেই কেবল কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তালিকা থেকে তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি পূর্বানুমোদন ছাড়া কর্মীদের পরীক্ষা করাতে পারবে না। কিছু অসাধু চক্র ও দালাল অনুমোদন ছাড়া স্বাস্থ্য পরীক্ষার নামে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণামূলক প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে টাকা বা পাসপোর্ট না দেওয়ার জন্য বিদেশগামীদের অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি বহির্গমন ছাড়পত্রের আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত সেন্টারের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ভিডিআর ভিসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আইন অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স বাতিল, কার্যক্রম স্থগিতসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনুমোদনহীন কার্যক্রমের কোনো তথ্য থাকলে প্রমাণসহ secretary@probashi.gov.bd ঠিকানায় অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

28 October 2026

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

হালনাগাদ সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬