মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২২ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আহ্বান

  • হালনাগাদ সময় : ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। জাপানের স্থানীয় সময় বুধবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং ঢাকায় জেবিআইসির একটি স্থায়ী কার্যালয় স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির ধারাবাহিক সহযোগিতার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন আইন-কানুন সহজীকরণের সংস্কার কাজ অব্যাহত রেখেছে।’ পাশাপাশি বাংলাদেশে জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় ঢাকায় জেবিআইসির একটি কার্যালয় খোলার প্রস্তাব দিলে গভর্নর আমাকাওয়া কাজুহিকো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিলেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাজল

29 October 2026

ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আহ্বান

হালনাগাদ সময় : ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬